হাতিরঝিলে সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

 অনলাইন ডেস্ক প্রকাশ: 

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫



পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর হাতিরঝিল এলাকায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মগবাজার বিটিসিএল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্য: খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ সংসদীয় আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিতরণকৃত সামগ্রী: অনুষ্ঠানে হাতিরঝিল থানার অন্তর্গত ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রায় ১০ লাখ টাকা মূল্যের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ২ কেজি পেঁয়াজ ও ১ লিটার সয়াবিন তেল ছিল।

উপস্থিত নেতৃবৃন্দ: হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল পশ্চিম থানা আমীর মোঃ নূরুল ইসলাম আকন্দ, মহানগরী মজলিসের শূরা সদস্য খন্দকার রুহুল আমিন, রাশেদুল ইসলাম রাশেদ, সুলতান মাহমুদ এবং ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ।