বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: ১১ পদে চাকরির সুযোগ

 অনলাইন ডেক্স



বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত মোট ১১টি শূন্য পদে ১৬ এবং ২০তম গ্রেডের সাতটি আলাদা ক্যাটাগরিতে এই নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
​পদের বিবরণ ও যোগ্যতা:
১. অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর সংশ্লিষ্ট পদ: অফিস সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি অপারেটরসহ মোট ৮টি পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদের জন্য ন্যূনতম এইচএসসি (HSC) পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ২০ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ থাকা আবশ্যক।
২. অফিস সহায়ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পাস প্রার্থীরা ৩টি শূন্য পদে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
​বেতন স্কেল: ১৬তম গ্রেডের পদগুলোর জন্য বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা এবং ২০তম গ্রেডের পদের জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
​আবেদনের বয়সসীমা:
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
​আবেদন পদ্ধতি ও ফি:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
​সময়সীমা:
​আবেদন শুরু: ১ মার্চ ২০২৬, সকাল ১০টা।
​আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬, বিকেল ৫টা।