"ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।"
নিজস্ব প্রতিবেদক প্রকাশ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১৯:৪৫
![]() |
| ছবি: পিএমও / বাসস |
ঢাকা: রাজধানী ঢাকার নিত্যদিনের ভোগান্তি যানজট নিরসন এবং পুরো ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমের কাছে সভার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
