"একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথসহ দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া ইউজিসির নতুন চেয়ারম্যান হয়েছেন ড. মামুন আহমেদ।"
নিজস্ব প্রতিবেদক প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২১:৫০
![]() |
| ছবি: সংগৃহীত |
ঢাকা: একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও রদবদল আনা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন।
নতুন উপাচার্য হলেন যারা: শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের শীর্ষ ৭টি বিশ্ববিদ্যালয়ে যাদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি): এই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে চূড়ান্ত করা হয়েছে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে।
সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট): কুয়েটের নতুন ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): এই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): রাবির নতুন ভিসি হিসেবে ঘোষণা করা হয়েছে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): এই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক রইস উদ্দিন।
ইউজিসিতে নতুন চেয়ারম্যান: সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ তার পদ থেকে পদত্যাগ করেছেন। তার এই শূন্য পদে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে।
