বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে (বেজা) ২৪ জনের চাকরির সুযোগ

 "প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে (বেজা) ৪টি পদে ২৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ সময় ১০ এপ্রিল।"

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) । প্রতিষ্ঠানটির ৪টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে । আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন ।

পদের নাম ও পদসংখ্যা:

  • কম্পিউটার প্রোগ্রামার (গ্রেড-৬): ১টি পদ । বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর ।
  • সহকারী পরিচালক (গ্রেড-৯): ১৭টি পদ । বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর ।
  • হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-৯): ২টি পদ । বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর ।
  • উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-১০): ৪টি পদ । বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর 

(উল্লেখ্য, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী সকল পদের বিপরীতে প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে 

আবেদনের নিয়ম ও সময়সীমা:

  • যোগ্য প্রার্থীদের অনলাইনে  ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে ।
  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে আগামীকাল ১০ মার্চ ২০২৬, সকাল ১০টা থেকে ।
  • আবেদনের চূড়ান্ত সময়সীমা আগামী ১০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত ।

আবেদন ফি:

  • পদগুলোর জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মোট ২২৩ টাকা ।
  • তবে অনগ্রসর নাগরিক (যেমন- ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী)-দের জন্য আবেদন ফি সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা ।
  • অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে এই ফি জমা দিতে হবে ।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে বলা হয়েছে ।