অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০০
বরাবরের মতো এবারও অষ্টম শ্রেণি ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দেশসেরা সাফল্য ধরে রেখেছে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির তিনটি ক্যাম্পাস থেকে সর্বমোট ২৬১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে অভূতপূর্ব এই গৌরব অর্জন করেছে।
ক্যাম্পাস ভিত্তিক পরিসংখ্যান:
তা’মীরুল মিল্লাতের সাফল্য বিশ্লেষণে দেখা গেছে:
ঢাকা (মেইন ক্যাম্পাস): মোট ১১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
টঙ্গী ক্যাম্পাস: মোট ৮০ জন শিক্ষার্থী সাফল্য অর্জন করেছে।
মহিলা ক্যাম্পাস: মোট ৭০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
অধ্যক্ষের অভিনন্দন:
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অর্জিত এই সাফল্যে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি খলিলুর রহমান মাদানী। তিনি এই সাফল্যের জন্য গভর্নিং বডি, শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ভবিষ্যতের এই ধারা বজায় রাখতে সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
